Preparation of JSC Exam (English 1st paper)

 English 1st paper
প্রিয় 2012 সালের জেএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। ইংরেজি প্রথম পত্রের উত্তর লেখার নিয়মকানুন নিয়ে আলোচনা করব। একটি passage দেওয়া থাকবে। ১ থেকে ৮ নম্বর প্রশ্ন এ passage থেকে হবে।
Ques. no.-1 : প্রশ্নে দেওয়া প্যাসেজের A-এর সঙ্গে সংশ্লিষ্ট ১ নম্বর প্রশ্ন true/false-বিষয়ক। True/false বাক্যগুলো নির্ণয় করতে given passage (A)-টির সম্পূর্ণ অর্থ নিজের মনে চিত্রায়িত করতে হবে। সেজন্য passage-টি ভালো করে পড়তে

হবে। এই true/false-এ ভালো ধারণা লাভের জন্য গুরুত্বপূর্ণ passage-গুলো পড়বে।
Ques. no.-2 : এ প্রশ্ন হচ্ছে choose the best answer বিষয়ে। এ প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই দেওয়া শব্দগুলোর অর্থ জানতে হবে এবং সঠিক উত্তরটি বের করতে হবে। এ প্রশ্নের জন্যও ১ নম্বর প্রশ্নের মতোই প্রস্তুতি নিতে হবে।
Ques. no.-3 : এ প্রশ্ন হচ্ছে cloze test with clue, যা প্রশ্নের প্যাসেজের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে। এ প্রশ্নের জন্য close test-এ দেওয়া clue-গুলোর (সূত্র, সহায়ক শব্দ) অর্থ ও শূন্যস্থানে যথাযথ স্থানে প্রয়োগের সামর্থ্য তোমাদের থাকতে হবে। ১ নম্বর প্রশ্নের উত্তর লিখতে যেভাবে প্রস্তুতি নেবে, সেভাবেই এ প্রশ্নের জন্য প্রস্তুতি নেবে। পরীক্ষার উত্তরে শুধু a, b, c, d, e, f, g, h, i, j প্রভৃতি স্থানে উত্তরের শব্দগুলো লিখবে।
Ques. no.-4 : Answer the following question. এ প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরদানের। এর সঙ্গে সবাই পরিচিত। প্রশ্নটি যে tense-এ থাকবে, উত্তরটিও সে tense-এ লিখবে। যেমন: ‘do’ যুক্ত প্রশ্নে (do+verb) যুক্ত উত্তর হবে। ‘does’ যুক্ত প্রশ্নে (does+verb) যুক্ত উত্তর হবে। অর্থাৎ উত্তরে ‘s’ বা ‘es’ যুক্ত হবে। ‘Did’ যুক্ত প্রশ্নের উত্তরে verb-এর past form হবে।
Ques. no.-5 : এ প্রশ্নের উত্তরের জন্য পাঠ্যবইটি ভালো করে পড়বে। পরীক্ষায় উত্তর লেখার সময় উভয় পাশের শব্দগুলোর অর্থ বুঝতে হবে। যদি কাছাকাছি অর্থ হয়, এ রকম শব্দগুলো match করলেই সঠিক উত্তর হবে।
Ques. no.-6 : Fill in the gaps of a given passage. এ passage-এর উত্তর লেখার জন্য কোনো clue দেওয়া থাকবে না। Given passage থেকে ধারণা নিয়ে text related শব্দ দিয়ে gap-গুলো পূর্ণ করতে হবে। এমনভাবে gap-গুলোয় শব্দ বসাতে হবে, যাতে text (A)-এর অর্থের জন্য সংগতিপূর্ণ হয়। শুধু উত্তরগুলো লিখবে।
Ques. no.-7 : এ প্রশ্নে কতগুলো দেওয়া clue-এর সাহায্যে একটি paragraph লিখতে হবে। Clue-গুলোর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এ রকম তথ্যের ওপর গুরুত্ব দিয়ে ৭০টি শব্দের নাতিদীর্ঘ একটি paragraph লিখতে হবে। প্রশ্নে দেওয়া প্যাসেজ (A)-এর বাক্যগুলো হুবহু না লিখে নিজের মতো করে লিখবে। এ প্রশ্নে একটি table-এর ‘A’ ও ‘B’ column থেকে phrase (বাক্যাংশ) একত্র করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হতে পারে। প্রশ্নে দেওয়া প্যাসেজের বাক্যাংশগুলোর অর্থ জানতে হবে।
Ques. no.-8 : এ প্রশ্নে দেওয়া প্যাসেজ (A)-এর main idea পাঁচটি বাক্যের মধ্যে লিখতে হবে। বাক্যগুলো তোমার নিজের মতো করে লিখবে। Passage পাঠে তাতে আলোচিত তথ্যগুলো পাঁচটি বাক্যের মধ্যে লিখবে। বারবার অনুশীলনের মাধ্যমেই তা সম্ভব। এনসিটিবি প্রকাশিত পাঠ্যবইয়ের core passage-গুলোর main idea আগে থেকে লিখতে চেষ্টা করে দেখো।
Ques. no.-8-এর or : এ প্রশ্নে একটি ডায়ালগ লিখতে বলা হবে। এনসিটিবি প্রকাশিত পাঠ্যবইয়ের বিভিন্ন dialogue রয়েছে (পৃষ্ঠা ৪, ৬, ১০, ১২, ১৪ ইত্যাদি ধরনের dialogue সারা বইয়েই রয়েছে)। এগুলো অনুসরণ করো। তোমাদের dialogue-টি প্রশ্নের প্যাসেজটির (A)-এর সঙ্গে সংশ্লিষ্ট থাকবে।
Ques. no.-9 : এটি cloze test with clues. এ প্রশ্নে একটি cloze passage-এ ১০টি শূন্যস্থান (a, b, c, d, e, f, g, h, i, j) থাকবে। শূন্যস্থানগুলো পূরণের জন্য শব্দের একটি তালিকা (clue) দেওয়া থাকবে। Word-গুলো যেকোনো parts of speech-এর হতে পারে। বাক্যের গঠন অনুযায়ী সেগুলোর উপযুক্ত রূপ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এর জন্য পাঠ্যবইয়ের প্রায় সব লেসন আয়ত্ত করা আবশ্যক। পরীক্ষার উত্তরপত্রে শুধু উত্তরগুলো লিখবে। সম্পূর্ণ passage লেখার প্রয়োজন হবে না।
Ques. no.-10: এ প্রশ্নে cloze test থাকলেও তাতে কোনো clue থাকবে না। ওই passage-এ দেওয়া শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। Passage না লিখে শুধু ধারাবাহিকভাবে উত্তরগুলো লিখবে।
Ques. no.-11: এ প্রশ্নে পাঠ্যবই থেকে তিন কলামবিশিষ্ট table থাকবে। এতে subject, verb ও extension দেওয়া থাকবে। এ table-এর সাহায্যে sentence-গুলো (৫টি বা ১০টির যা চাওয়া হবে) তৈরি করতে হবে। এর জন্য পাঠ্যবইয়ে থাকা table-গুলো দিয়ে বাক্য তৈরি করা শিখবে।
Ques. no.-12 : এ প্রশ্নে re-arrangement আসবে। ১০টি এলোমেলো বাক্যকে অর্থপূর্ণভাবে সাজিয়ে একটি paragraph আকারে লিখতে হবে।
Ques. no.-13 : এ প্রশ্নে informal letter লিখতে বলা হবে। নিয়ম অনুযায়ী তা লিখতে হবে। letter-এ নিজের নাম-ঠিকানা না লিখে supposed নাম ও ঠিকানা ব্যবহার করতে হবে। Letter যথেষ্ট তথ্যবহুল হওয়া আবশ্যক। জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের letter লেখা শিখতে হবে।
Ques. no.-14 : এ প্রশ্নে পাঠ্যবইকেন্দ্রিক যেমন: Gardening, first day at school, blacksmith, water hyacinths, honesty, knowledge, magician, celebration, young heroes, an accident, the ant and the grasshopper—এরূপ বিভিন্ন ধরনের paragraph আসতে পারে।

Preparation of JSC Exam (English 2nd paper)


English 2nd paper
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো নম্বর পেতে তোমাদের সচেতন হতে হবে।
Uses of articles where necessary : প্রথম প্রশ্নটি থাকবে articles নিয়ে, তবে articles থাকবে passage থেকে। আগে A, An, The/a, an, the দিয়ে article করেছ, এবার শূন্যস্থান পূরণ করার সময় থাকবে no article এবং (X) ক্রস চিহ্ন বসাতে হবে। বিষয়টি খুবই সহজ ও সাধারণ। Articles অধ্যায় ভালোভাবে আয়ত্ত করতে পারলে no article সহজেই পারবে। তবে শূন্যস্থান পূরণ করার সময় লক্ষ রাখতে হবে, articleটি small letter বা capital letter হবে কি না?
Tenses (Re-writing a given passage in the present/past/future tense) : এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি মূলত পাঁচটি বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অনুচ্ছেদে present/past/future tense-এর যেকোনো একটি দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটিকে প্রশ্নের ধারামতে অন্য একটি tense-এ পুনরায় লিখতে হবে।
Voice : বাচ্য পরিবর্তন করতে হবে ৫টি। তবে voice change করতে হবে নির্দিষ্ট কিছু sentence থেকে। Assertive, interrogative, imperative, optative, exclamatory sentence থেকে voice change বাক্য আকারে আসবে। তোমাকে দুইভাবে পরিবর্তন করতে হবে। যেমন: Active to passive, আবার vice-versa হিসেবে passive to active (নোট: Vice-versa মানে হলো উল্টোটি করা। যেমন: Active to passive, আবার passive to active।)।
Transformation of sentence : এ অংশে আলাদা আলাদা ৫টি বাক্য পরিবর্তন করতে হবে। তবে একটি নির্দিষ্ট guideline areas অর্থাৎ, ৫টি sentence উল্লেখ করে দেওয়া আছে। যেমন: statement sentence থেকে পরিবর্তন করে question, command request, exclamation, negative, degree (positive, comparative and superlative) উত্তর লিখতে বেশি সমস্যা হবে না। মনে রাখবে, বাক্য থেকেই প্রশ্ন থাকবে।
Uses of simple preposition : Preposition অংশে শূন্যস্থান পূরণ করতে হবে। যেহেতু simple preposition থেকে আসবে, তাই এটি simple sentence হতে পারে, আবার passage থেকেও আসতে পারে। তবে সুবিধার জন্য preposition clues box দেওয়া থাকবে। Simple preposition হিসেবে থাকবে at, in, on, to, by, for, from, of, with, over, through etc।
Uses of conjunctions : Conjunctions অংশে ৫টি আলাদা বাক্য দেওয়া থাকবে, বাক্যের ধরন ও গতিপ্রকৃতি বুঝে প্রশ্নের সঙ্গে দেওয়া অথবা ওপরের বক্সে দেওয়া clues থেকে conjunctions-এর শূন্যস্থান পূরণ করতে হবে।
Right forms of verbs : Verb-এর right forms তুলনামূলকভাবে পরিচিত একটি লেসন। আলাদা ৫টি বাক্য ও clues box দেওয়া থাকবে এবং যথারীতি শূন্যস্থান পূরণ করবে। tense পরিবর্তন করা ছাড়াও passive form use করে right forms-এর উত্তর লিখতে হতে পারে।
Uses of simple pronouns : Pronoun বিষয়টি পরীক্ষায় খুবই সহজ পদ্ধতিতে উপস্থাপন করা হবে। ৫টি বাক্যে শূন্যস্থান পূরণ করবে এবং সঙ্গে clues দেওয়া থাকবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে pronoun-এর subject and object উভয় বিষয়ে।
Uses simple adjectives : Adjective অংশে একইভাবে শূন্যস্থান পূরণ করতে হবে বিচ্ছিন্ন ৫টি বাক্যের মাধ্যমে। তবে শূন্যস্থান পূরণ করতে সুবিধা হবে, যেহেতু বাক্যের সঙ্গে clues দেওয়া থাকবে।
Uses of simple adverbs : এ অংশে বিচ্ছিন্ন ৫টি বাক্যে শূন্যস্থান দেওয়া থাকবে এবং একই সঙ্গে বোঝার ও করার সুবিধার্থে clues দেওয়া থাকবে। Adverbs নিয়ে অনুশীলন করলে পরীক্ষায় পুরো নম্বর পাওয়া খুবই সহজ।
Uses of simple Idioms and Phrases : Idioms and phrases বিষয়ের ওপর যেকোনো শিক্ষার্থীর জন্য দক্ষতা অর্জন একটি অত্যাবশ্যকীয় কাজ। এ অংশে একইভাবে ৫টি বাক্যে শূন্যস্থান পূরণ করতে হবে সঙ্গে থাকা clues ব্যবহার করে। মনে রাখবে, কঠিন ও uncommon-গুলো পরীক্ষার জন্য প্রয়োজন নেই, যেহেতু Simple idioms and phrases থেকে প্রশ্ন আসবে।
Narration : Narration অংশ থেকে ৫টি বাক্যের পরিবর্তন করতে হবে। এখানে সুনির্দিষ্টভাবে মাত্র ৩টি sentence থেকে পরিবর্তন করতে হবে। যেমন: assertive, interrogative & imperative sentence থেকে এবং class standard অনুযায়ী direct-indirect, indirect-direct speech-এ রূপান্তর করতে হবে।
Completing sentences : বাক্যের অংশবিশেষ পূরণ করবে এ প্রশ্নের উত্তর লিখতে। তবে বরাবরের মতো এখানেও ৫টি আলাদা বাক্য থাকবে এবং বাক্যের ক্ষেত্র নির্দিষ্ট অর্থাৎ, 1st conditions and 2nd conditions বাক্য থেকে এর উত্তর দিতে হবে। মনে রাখবে, বোর্ডের সিলেবাস অনুযায়ী উল্লিখিত এ দুটি নিয়মের conditions ছাড়া অন্য কোনো নিয়মের conditions পরীক্ষায় সুযোগ নেই।
Writing formal letter : Formal letter মানে হলো আনুষ্ঠানিক পত্র, যেটি application হিসেবে লিখে থাকো। Applicationটি সতর্কতার সঙ্গে পড়ে ও ভালোভাবে বুঝে উত্তর লিখতে হবে। কারণ, সুনির্দিষ্ট যে বিষয়টি প্রশ্নে উল্লেখ থাকবে, তা অবশ্যই উত্তরে লিখতে হবে। এর মানে হলো, কোনো নির্দিষ্ট বই থেকে মুখস্থ করে হুবহু লিখে দেওয়া যাবে না। Guideline হিসেবে suppose you are Rana অথবা Suppose you are the students of Nurpur High School অথবা Your school address যেমন: জেলার ঠিকানা Dhaka, Rangpur ইত্যাদি নির্দিষ্ট থাকবে, এ জন্য সচেতনভাবে guideline use করে উত্তর লিখতে হবে।
Dialogue writing : দুই ব্যক্তির মধ্যে কথোপকথন মানেই dialogue। এ ক্ষেত্রে এনসিটিবির সিলেবাস অনুযায়ী কিছু নির্দেশনা থাকবে, প্রশ্নে যা গাইডলাইন হিসেবে গণ্য হবে এবং উল্লিখিত নাম, বিষয়বস্তু ও গতিপ্রকৃতি সেভাবে অনুসরণ করে dialogue লিখতে হবে। যেহেতু প্রশ্নের নম্বর মাত্র ৫, তাই এর আকার কোনোভাবেই বড় হবে না, তবে এক থেকে দুই পৃষ্ঠার মধ্যে শেষ করতে চেষ্টা করবে।
Paragraph : এ অংশে ভিন্ন্ন নিয়মে ৩টি paragraph দেওয়া থাকবে। যেকোনো একটির উত্তর লিখতে হবে। একটি অনুচ্ছেদের মধ্যেই paragraph লেখা শেষ করতে হবে। প্রশ্নের নম্বর যেহেতু ১০, তাই কমপক্ষে ১২০-১৫০ শব্দের মধ্যে লিখলে ভালো হবে।
Composition : এনসিটিবির সিলেবাস অনুযায়ী ৪টি composition থেকে একটির উত্তর দিতে হবে। তাই নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করলে এবং পূর্ববর্তী শ্রেণীতে পঠিত বিষয়গুলোর ওপর কিছুটা দখল অর্থাৎ রিভিশন দিলে সহজেই একটি composition লেখা আয়ত্তে চলে আসবে। ১৫ নম্বর থাকবে একটি composition-এ, তাই কমপক্ষে ৪-৫টি ছোট paragraph সহযোগে ২০০-২৫০ শব্দের মধ্যে লিখতে হবে।